August 24, 2026, 7:02 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউনূসের ভুল সিদ্ধান্তে দেশ মুখোমুখি যুদ্ধ-অর্থনৈতিক ধ্বংসের

Reporter Name

—বাংলাদেশ এখন একটি ভয়ানক ভুল পথে হাঁটছে। আমাদের পররাষ্ট্রনীতিতে দূরদর্শিতা নেই, আছে হঠকারিতা; আছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লোভ আর জাতির ভাগ্য নিয়ে জুয়া খেলার নির্মম চক্রান্ত। ভারত ও চীন এই দুই আঞ্চলিক পরাশক্তি যদি কোনো ভুখণ্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়, তাহলে সেই স্বপ্ন একদিনও সফল হবে না। অথচ আমরা সেই স্বীকৃতিহীন ভূখণ্ডের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছি।

চীন, ভারত ও থাইল্যান্ড এই তিন দেশেরই সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। কিন্তু কেউই বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে না, কারণ তাদের সরকারগুলো রাজনৈতিক, শক্তিশালী এবং জনগণের প্রতি দায়বদ্ধ। তারা জানে,অন্য দেশের অভ্যন্ত রীণ বিষয়ে হস্তক্ষেপ করা কতটা বিপজ্জনক। কিন্তু আমাদের দুর্বল সরকার,যারা ক্ষমতায় টিকে থাকতে বিদেশি শক্তির দয়ার ওপর নির্ভর করে, তারা এখন আরেকটি দেশের বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাচ্ছে! এটা কেবল কূটনৈতিক আত্মহত্যা নয়, বরং গোটা জাতিকে অনিশ্চিত যুদ্ধ, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।

বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে কেন এমন জুয়া খেলা হচ্ছে? কার স্বার্থে কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংস হতে যাচ্ছে? যেখানে লাখ লাখ মানুষের জীবিকা, হাজার হাজার কোটি টাকার পাবলিক ও প্রাইভেট বিনিয়োগ রয়েছে—সেখানে যদি আগুন জ্বলে, রক্ত ঝরে, তাহলে দায় নেবে কে?

সরকার যদি এখনই এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে ইতিহাস কখনো ক্ষমা করবে না। জনগণ জেগে উঠবে, এবং বিশ্বাসঘাতকদের নির্মমভাবে বিচার করবে। দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আর ক্ষমতা চিরস্থায়ী নয়। জাতির সামনে দায়বদ্ধ থেকে কাজ করো নইলে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।



Our Like Page
Developed by: BD IT HOST