July 11, 2026, 9:28 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে এমি জিতলেন ওবামা

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ড জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ এর জন্য ‘সেরা কথক’ শ্রেণিতে শনিবার (৩ সেপ্টেম্বর) তাকে এ পুরস্কার দেয়া হয়। ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে এমি জিতলেন ওবামা।

এর আগে এমি অ্যাওয়ার্ড জেতা আরেক মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোয়াইট আইজেনহাওয়ার। ১৯৫৬ সালে একটি টেলিভিশন সংবাদ সম্মেলন পরিচালনার জন্য প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি এই পুরস্কার জিতেছিলেন।এমি অ্যাওয়ার্ড জেতার আগে ওবামা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডও জেতেন।

সংগীত ও বিনোদনজগতে অসামান্য অবদানের জন্য ওই পুরস্কার দেয়া হয়। ওবামা তার স্মৃতিকথা ‘দ্য অডাসিটি অব হোপ’ ও ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও সংস্করণের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন।

ওবামার নেটফ্লিক্স সিরিজ আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কসে পাঁচটি মহাদেশে বিস্তৃত জাতীয় উদ্যানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি চিলির প্যাটাগোনিয়া ও ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে। সেরা কথক বিভাগে অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন ডেভিড অ্যাটেনবরো, লুপিটা নিয়ং’ও এবং করিম আবদুল-জব্বার।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট পদ ছাড়ার পর বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল মিলে ‘হায়ার গ্রাউন্ড’ প্রতিষ্ঠা করেন। তাদের এই প্রযোজনা সংস্থার সঙ্গে নেটফ্লিক্স কয়েক কোটি মার্কিন ডলারের চুক্তি করে। যদিও চুক্তির অঙ্কটা কত তা জানা যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST