March 12, 2026, 8:26 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদে টানা ১১ দিনের ছুটির সুযোগ

Reporter Name

প্রথম বাংলা-ঈদের লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে দুই দিন ছুটি নিলেই টানা ১১ দিন ছুটি থাকবে। এবার ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি পাঁচ দিন। এই ছুটির আগে ও পরে এক দিন অফিস চলে সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি) ছুটি রয়েছে।

এ ছাড়া রয়েছে মহান স্বাধীনতা দিবস ও শবে কদরের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। আবার ২৮ মার্চ পবিত্র শবে কদর, একই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিনও সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকবে ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছটি।

অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। ওই একদিন অফিস করে আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৭ মার্চ ও ৩ এপ্রিল ছুটি নিতে পারলেই টানা ১১ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।



Our Like Page
Developed by: BD IT HOST