November 20, 2026, 4:33 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীতে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে কারা অর্থের জোগান দিচ্ছেন, তা নিয়ে চলছে গোয়েন্দা নজরদারি। এরই মধ্যে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী হিসেবে পরিচিত নাছরিন জাহান নাজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। এ সময় জাহাঙ্গীর নামে আরও একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, নাছরিন জাহান নাজের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। রাজধানীতে নৈরাজ্য সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসের সহযোগী হিসেবেও পরিচিত বলে জানা গেছে।

অন্যদিকে, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে কিশোর গ্যাং ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সরবরাহের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তুরাগ এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST