February 11, 2026, 4:45 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদ উপলক্ষে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

Reporter Name

প্রথম বাংলা – আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পবিত্র দায়িত্ব ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং ঈদের ছুটির সময় যারা ঢাকা মহানগরীতে থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য ক্রাইম ও ট্রফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যানবাহন চালানোর জন্য বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। যানজট কমাতে সব বাস টার্মিনালে একসাথে না এনে দূরবর্তী স্থানে রেখে পর্যায়ক্রমে বাস ছাড়ার আহ্বান জানান তিনি।

সভায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সড়ক, রেল ও নৌ-যান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন গোয়েন্দা সংস্থা,র্যাব,স্পেশাল ব্রাঞ্চ,হাইওয়ে পুলিশ,সড়ক ও জনপথ অধিদপ্তর,পুলিশ সুপার ঢাকা,পুলিশ সুপার নারায়ণগঞ্জ, নৌ-পুলিশ,রেলওয়ে পুলিশ,ফায়ার সার্ভিস,নৌ-পরিবহন অধিদপ্তর,সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা ,বিআইডব্লিউটিএ,দোকান মালিক সমিতি,বাস-মালিক সমি তি,লঞ্চ মালিক সমিতি,লঞ্চ শ্রমিক সমিতি,বিজিএমইএ, বিকেএমইএ,ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ,বাংলাদেশ বাস -ট্রাক ওনার্স এসোসিয়েশন,বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি,বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন,বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST