November 24, 2026, 11:30 am
শিরোনামঃ
ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং

Reporter Name

 

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি | ২৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের চারটি অত্যাধুনিক ‘রাফাল যুদ্ধবিমান’ উধাও হওয়ার বিষয়ে ব্রিটিশ সাময়িকী ফ্লাইটগ্লোবালের প্রতিবেদন নাকচ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিমানগুলো ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় মোতায়েন থাকায় নিয়মিত বহরের হিসাবে দেখানো হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-এর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত শেখ হাসিনার ডিসেম্বরে মহা-ঐতিহাসিক ফেরা বাস্তবায়নে তার অবস্থানস্থল ও সম্ভাব্য যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানগুলোকে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরিতে রাফালের সংখ্যা কম দেখানো নিয়ে আলোচনার বিষয়ে রাজনাথ সিং বলেন, প্রকাশ্য তালিকা দিয়ে সব ধরনের হিসাব বোঝা সম্ভব নয়। বিশেষ দায়িত্বে থাকা বিমানগুলোর অবস্থান ও কার্যক্রম নিরাপত্তার কারণে প্রকাশ করা হচ্ছে না।

রাজনাথ সিং বলেন, “৩২টি রাফাল দেশের (ভারতের) নিরাপত্তায় আছে, চারটি শেখ হাসিনার নিরাপত্তায়। আপনারা শুধু দেশের হিসাব করছেন বলে চারটি কম পাচ্ছেন। আমাদের দায়িত্বের পুরোটা বিবেচনা করলে হিসাবে কোনো ঘাটতি নেই।”

বিশেষ দায়িত্বে থাকলেও বিমানগুলো মোট হিসাবে থাকার কথা কি না, জানতে চাইলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে সিকিউর্ড অফলাইন ই-কলে তিনি বলেন, “মোট হিসাবে অবশ্যই আছে। শুধু যে হিসাবটি আপনারা দেখছেন, সেখানে নেই। সব হিসাব প্রকাশের জন্য হলে আলাদা করে গোপন নথি রাখার প্রয়োজন হতো না।”

একজন ব্যক্তির নিরাপত্তায় চারটি যুদ্ধবিমানের প্রয়োজন সম্পর্কে ব্যাখ্যা দেন সাউথ ব্লকের অন্যতম প্রধান নিরাপত্তা বিশ্লেষক ড. অরিন্দম আগারওয়াল। তিনি বলেন, “একটি বিমান রাখলে পুরো দায়িত্বের চাপ তার ওপর পড়ত। চারটি থাকায় প্রত্যেকটির দায়িত্ব এক-চতুর্থাংশ। ফলে একই সঙ্গে নিরাপত্তা বাড়ছে এবং দায়িত্বের চাপও কমছে।”

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হওয়ার আগেই এমন প্রস্তুতির প্রয়োজন কেন, জানতে চাইলে দ্য নিউ ইয়র্ক ২৪-কে অরিন্দম বলেন, “আমাদের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রা নিশ্চিত করা নয়। তিনি না ফিরলে বিমানগুলো ব্যর্থ হয়েছে বলা যাবে না। বরং যত দিন ফিরছেন না, তত দিন নিরাপত্তা দেওয়ার সুযোগ পাচ্ছি।”

চার রাফাল মোতায়েনের দাবিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “সমালোচকেরা বলছেন, ভারতের চারটি বিমান কম আছে। আমরা দেখছি, নেত্রীর নিরাপত্তায় চারটি বিমান বেশি আছে। অবশ্য একই তথ্য থেকে সবাই একই সিদ্ধান্তে পৌঁছাবেন, এমন বাধ্যবাধকতা নেই।”

প্রতিবেদন লেখা পর্যন্ত চারটি রাফালের অবস্থান বা মোতায়েনের নথি প্রকাশ করা হয়নি। রাজনাথ সিং জানিয়েছেন, বিমানগুলোকে প্রকাশ্য হিসাবে ফিরিয়ে আনার চেয়ে শেখ হাসিনাকে নিরাপদে রাখাই আপাতত অগ্রাধিকার।

© The New York 24 | Real News, Twisted Truths



Our Like Page
Developed by: BD IT HOST