November 24, 2026, 11:32 am
শিরোনামঃ
ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা

Reporter Name

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যো গে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করা হয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তর আলীপুরের হায়াত ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন না করা এবং মোবাইল কোর্ট চলাকালে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়।

একই এলাকার জমজম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএ সটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গুড়বাজার এলাকার রামচন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যা লয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।



Our Like Page
Developed by: BD IT HOST