July 12, 2026, 3:11 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল—মেয়র মুজিবুর রহমান

Reporter Name

উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল—মেয়র মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
জমকালো আয়োজনে কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন (কসলা) এর নবগঠিত কমিটির মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জারা কনভেশন হলে অনুষ্ঠিত মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

এসময় তিনি বলেন, ‘একসময় আমাদের দেশ খুবই গরীব ছিল। গোলামী জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম আমরা। কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বদলে গেছে সবকিছু। স্বনির্ভর জাতি হিসেবে আমরা বিশ্বে আত্মপ্রকাশ করি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তাই কক্সবাজারের পর্যটনকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি। তিনি বলেন, ‘যেকোন অনুষ্ঠানের সফলতার পেছনে শব্দ ও সাউন্ড শিল্পীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শুধু বাণিজ্যিক নয়, সকল শিল্পীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। সুসময় ও দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।’

কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাহেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, এস,এম কিবরিয়া, একেএম মুনীবুর রহমান টিটু, তোহা ও এস,এ কাজল।

পরে শব্দ ও আলোকসজ্জা বিষয়ক কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার।

এসময় কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সহ—সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জাহেদসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST