August 29, 2026, 1:51 pm
শিরোনামঃ
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও (বিতরণী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name

শাহজাহান খন্দকার-কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদ্যাপন উপলক্ষে ডিও (বিতরণী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন—

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহা,

ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা সভাপতি মোঃ আতাউর রহমান,

গণঅধিকার পরিষদ উলিপুর উপজেলা সভাপতি তানভির শুভ,

উলিপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোঃ শাখাওয়াত হোসেন,

কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা,

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জি.এস ফিরোজ কবির কাজল প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং সার্বজনীন উৎসব হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। পূজার সময় আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদ্যাপন উপলক্ষে ডিও (বিতরণী) প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST