September 10, 2026, 7:24 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুর উপজেলায় ষাটোর্ধ বয়স্ক বৃদ্ধ ফুল মিয়াকে পিটিয়ে হত্যা

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ফুল মিয়া (৬০) নামের এক বয়স্ক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সরেজমিন তথ্য সুত্রে জানাযায় জানা, ২৫-০৫- ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের মাটিয়াল আর্দশ বাজার পোস্ট অফিস মোড় এলাকায় ফুল মিয়ার কলাগাছ পড়ে প্রতিবেশী আইনুল ইসলামের কদম গাছের চারা ভেঙ্গে যায়।

এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে আইনুল তার সঙ্গীয় লোকজন নিয়ে মোঃ ফুল মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান,এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান,মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST