July 27, 2026, 8:49 am
শিরোনামঃ
মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুর বজরা ইউনিয়নে তিস্তার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন।

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলাধীন বজরা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদী তীরবর্তী ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আজ রবিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবার সহ প্রায় দুই হাজারের বেশি মানুষ।

ক্ষতিগ্রস্তরা জানায়, বছরের পর বছর ধরে বজরা ইউনিয়নের পশ্চিম বজরা সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদী ভাঙছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনে ইতিমধ্যেই একটি দাখিল মাদ্রাসা,দুটি মসজিদ,

একটি কমিউনিটি ক্লিনিক, ও বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ সহ প্রায় ছয়শ একর ফসলি জমি ও ৪০০ ঘরবাড়ি এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে আরও ৬০০ বাড়ি,

দুটি প্রাথমিক বিদ্যালয়,দুটি মাদ্রাসা,দুটি কলেজ, তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও বজরা বাজারের বিভিন্ন স্থাপনা এখন হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাওলানা রেফাকাত হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু ইয়াহিয়া খান,

ইউপি সদস্য এনামুল হক, সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা, সমাজ কর্মী ও ক্যাবল ব্যবসায়ী হারুন মিয়া প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST