July 12, 2026, 2:43 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একদিনের সরকারি সফরে আগামী ২৮ সেপ্টেম্বর রাজশাহী আসছেন পরিকল্পনামন্ত্রী

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি বুধবার (২৮ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে সকাল নয়’টায় রাজশাহী এসে পৌঁছবেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী এদিন সকাল পৌঁনে দশ’টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মন্ত্রী রাবি’র কেন্দ্রীয় শহিদ মিনার ও শহিদ অধ্যাপক ড. শামসুজ্জোহা’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল দশ’টায় তিনি শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে বৃক্ষ রোপণ করবেন। সোয়া দশ’টায় পরিকল্পনামন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে রাবি কর্তৃক আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় যোগদান করবেন।

এদিন বিকাল পৌঁনে ছয়’টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST