February 11, 2026, 2:58 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এমপি আনারের মরদেহের ক্লু পেতে স্যুয়ারেজ লাইন ভাঙার অনুরোধ ডিবির

Reporter Name

প্রথম বাংলা – ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদঘাটন এবং তার খণ্ডিত দেহ উদ্ধারে কলকাতায় গিয়ে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

আজ মঙ্গলবার (২৮ মে) তৃতীয় দিনের মতো এমপি আনারের খণ্ডিত দেহ উদ্ধারে তল্লাশি চালাতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, কলকাতার তদন্তকারী কর্মকর্তারা খুবই আন্তরিকভাবে কাজ করছে।

হারুন বলেন, এমপি আনারের খণ্ডিত অংশ খুজে পেতে আমরা সঞ্জীবা গার্ডেনের পাশে হাতিসালা লেকে অপারেশন পরিচালনার অনুরোধ জানিয়েছি। এছাড়া এমপি যে ফ্ল্যাটে ছিলেন, সেখানে কমোডের সুয়ারেজ লাইন ভেঙে ফেরার অনুরোধ জানিয়েছে। আশা করছি কাজগুলো আজকের মধ্যেই হবে। একই সঙ্গে শালা ব্রিজের পাশে খালটিতেও সেখানে তল্লাশি অভিযান চলবে।

এদিকে লাশ না পেলে এই মামলার নিষ্পত্তি হবে কিনা সে ব্যাপারে ডিবি প্রধান জানান, সিআইডি পুলিশ প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানু পুঙ্খ বিষয়ে কাজ করছে। আমরাও আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত মূল ঘাতক এবং গ্রেপ্তার জিহাদকে জেরা করে যে তথ্য পেয়েছি তার আলোকে অভিযান চলছে। আমি মনে করি ভারত এবং বাংলাদেশের অভিজ্ঞ কর্মকর্তারা পারিপার্শ্বিকতা ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর মাধ্যমে আদালত যে রিপোর্ট প্রদান করবেন সেই রিপোর্টের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিচার করা কষ্টকর হবে বলে আমি মনে করি না।

এদিকে ডিবি প্রধান জানান, এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। লাশের খণ্ড উদ্ধারে আমরা এখনও আশা ছাড়ছি না। তদন্তের স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কলকাতায় আটক জিহাদ হাওলাদারকে বাংলাদেশের নিয়ে যাওয়া হতে পারে।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST