November 6, 2026, 3:40 pm
শিরোনামঃ
মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এম এ সাত্তার ভূমিদস্যু, কালো টাকার মালিক …গোলাম ফারুক পিংকু

Reporter Name

নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নৌকা প্রতীকের গোলাম ফারুক পিংকু তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এমএ সাত্তারকে ‘কালো টাকার মালিক’ বলেছেন।  শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈয়দপুর গ্রামে নৌকা প্রতীকের জনসভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনী প্রচারণার নির্দিষ্ট সময়ের যে বাধ্যবাধকতা র য়েছে- তা না মেনে তিনি এ জনসভার আয়োজন করে ন। সেখানে মাইকে উচ্চস্বরে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা এবং নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু

একই নির্বাচনী সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে উদ্দেশ্য করে ‘টাউট, চিটিং, কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন তিন আওয়ামী লীগ নেতা।

নির্বাচন আচরণবিধির ১১ এর (ক) ধারায় বলা আছে- ‘নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য বা কোনো ধরনের তিক্ত বা উসকানীমূলক, মানহানিকর বক্তব্য দিতে পারবে না।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা নৌকা প্রতীকে ভোট দেন। ওই ‘ট্রাক-মার্কার’ (স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের প্রতীক) খানা নাই।

তার ‘কালো টাকা’ আছে। সে একজন ‘ভূমিদস্যু’ আজ কে সেই ‘ভূমিদস্যু’ আপনাদের মাঝে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিশৃঙ্খলা যাতে করতে না পারে,সে ব্যা পারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে,পৃথি বীর এমন কোনো শক্তি নেই,নৌকাকে পরাজিত কর তে পারে। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন৷ 

এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেনগোলাম ফারুক পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এমএ সাত্তার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।  

পিংকুর বক্তব্যের আগে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল মতলব,আমজাদ মাস্টার ,লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।  

এ তিনজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেনকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেন। মোনায়েম লাহারকান্দি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত সংসদ সদস্য এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের ভাগনে।  

মোনায়েমের মামা নৌকার এমপি-মন্ত্রী হলেও মোনায়ে ম নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ কর ছেন জানিয়ে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, সৈয়দপুরের চিটিং মোনায়েম আজকে নৌকারবিরুদ্ধে গিয়ে ভোট করতেছে। শাহজাহান কামালের অন্তর আত্মা যদি দেখে, আল্লাহর গজব দেবে।  

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব,সাবেক আওয়ামী লীগ নেতা আমজাদ মাস্টার, যুবলীগ নেতা আশরাফুল আলম,সদর থানা আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রাছেল খাঁন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মামুন,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির আহমেদ,যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন,সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলি খাঁন প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST