November 25, 2026, 10:09 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঐতিহ্যবাহী আলিম মাদ্রাসার নবগঠিত গর্ভনিং বডির সভাপতিএ্যাড কাওসার হোসাইন মনোনীত

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝালকাঠি, বুধবার, ২১ সেপ্টেম্বর,২০২২: নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভেড়নবাড়িয়া আলিম মাদ্রাসার নবগঠিত গর্ভনিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক এডভোকেট মোঃ কাওসার হোসাইন। তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় মাদ্রাসার

শিক্ষার্থীগন,অভিভাবকবৃন্দ,শিক্ষকমণ্ডলী,স্থানীয় শিক্ষিত সুধীজনসহ সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি।উক্ত বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক বোর্ডের চেয়ারম্যানের পক্ষে উপ- রেজিস্টার(প্রশাসন) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশিত। একজন শিক্ষিত,মার্জিত ও ভদ্র

সমাজসেবক ও উদার মনের মানুষ হিসেবে তাকে সভাপতি করায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ সাধারন জনগন স্থানীয় মাননীয় সংসদ সদস্য,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,ঝালকাঠি-নলছিটির মানুষের রাজনৈতিক অভিভাবক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নবগঠিত কমিটির সভাপতির মাধ্যমে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন সহ মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন হবে মর্মে স্থানীয়রা আশাবাদী।উল্লেখ্য যে,সুপ্রিমকোর্টের আইনজীবি এডভোকেট মোঃ কাওসার হোসাইন একজন মেধাবী আইনজীবী,

তিনি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইনজীবি দায়িত্ব পালন করতেছেন। পাশাপাশি তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইবাইস বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আইন বিভাগের পূর্নকালীন ও খন্ডকালীন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন।

তিনি একাধিক আইনগ্রন্থ রচনা করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি,বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন,এইড ফর মেন সহ একাধিক সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক।স্থানীয়ভাবে তিনি একজন দানশীল,পরোপকারী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত।



Our Like Page
Developed by: BD IT HOST