June 24, 2026, 9:33 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ওয়ারীতে জুতার ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে যুবক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর ওয়ারীতে জুতার ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে এক যুবককে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম শাওন বেপারী। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম জানান, গ্রেফতারকৃত শাওন তার পড়নের জুতার ভেতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলো। ঘটনার দিন ওয়ারী থানার দায়িত্বরত পুলিশ দল তাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার পড়নের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম আরো জানান, গ্রেফতারকৃত শাওন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জের কোন এক মেলায় সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলো।

এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST