November 21, 2026, 5:50 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজারে রিসোর্টের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজারের উখিয়ায় সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যার রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সুইমিংপুলের এ ঘটনা ঘটে।মারিয়া চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি সপরিবারে কক্সবাজার বেড়াতে এসে ইনানীর কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলে উঠেন। সন্ধ্যায় সুইমিংপুলে গোসল করতে নেমে সবার অগোচরে শিশুটি ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) নাভিদ আহসান চৌধুরী এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, এরকম কিছু একটা ঘটেছে, তবে তা সবিস্তারে জানবেন আমাদের নিরাপত্তা কর্মকর্তা। ওনার সঙ্গে কথা বলেন।



Our Like Page
Developed by: BD IT HOST