November 26, 2026, 5:09 am
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার ক্রিকেট একাডেমীর প্রস্তুতি ম্যাচে সবুজ দলের জয়

Reporter Name

ক্রীড়া প্রতিবেদক

কক্সবাজার ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত (লাল দল ও সবুজ দল) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কক্সবাজার গোলচত্বর প্লে গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন নোমান ও সবুজ দলের অধিনায়ক ছিলেন টিপু।

টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক টিপু।
প্রথম ইনিংসে টিপু ও ওয়াসিফ উদ্বোধনী জুটিতে ৪৫ রানের পার্টনারশিপের শুভ সূচনা করেন। শিমুল ৩৬, টিপু ৩২, আরাফাত ২৭, জয় পাল ২১ ও ওয়াসিফ ১৪ রান করেন। নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করেন সবুজ দল। ফলে লাল দলের টার্গেট দাড়ায় ৩০ ওভারে ২০০ রান। লাল দলের হয়ে আকাশ ২ উইকেট ও নোমান, তোহা, মোন্তাকি, অর্প, নাহিয়ান একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনারদের দ্রুত বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল দল। পরবর্তীতে মোন্তাকি, আকাশ ও হেলাল এর দৃঢ়তায় লাল দল প্রায় জয়ের বন্দরে পৌঁছে যায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২৯তম ওভারে ১৯৮ রানে অলআউট ১ রানে হেরে যায় লাল দল।

আকাশ ৪৫, তুহিন ৩০,হেলাল ২৬ ও মোন্তাকি ১৯ রান করেন। সবুজ দলের হয়ে শিমুল ৩, ইশতিয়াক ২, ওয়াসিফ ২ ও জয় পাল, জাওয়াত, আবরার একটি করে উইকেট নেন। ৪৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লাল দলের আকাশ। ম্যাচ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী, জিয়া উদ্দীন লাভু, রুবেল ও দেলোয়ারসহ প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST