November 17, 2026, 5:50 pm
শিরোনামঃ
ফাইতংয়ে অবৈধ ইটভাটা বন্ধে জরিমানা দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কক্সবাজার টাউনে কক্স এম্বাসেডর আবাসিক হোটেলে আগুন রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার টাউনে কক্স এম্বাসেডর আবাসিক হোটেলে আগুন

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীতে কক্স এম্বাসেডর নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় হোটেলে থাকা শতাধিক পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকে নিরাপত্তার জন্য হোটেল থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সন্ধ্যা ৬টার দিকে কলাতলীর সুগন্ধ্যা পয়েন্ট সংলগ্ন হোটেলটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের পর্যটকদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নয়তলা বিশিষ্ট কক্স এম্বাসেডর হোটেলের মালিক ছিলেন মৃত এখলাছুর রহমান’বর্তমানে তাঁর ভাগিনা সামু হোটেলটি পরিচালনা করছেন।

হোটেলের নিচতলায় রয়েছে ভোজন বিলাস নামে একটি রেস্টুরেন্ট। বাকি অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয়।
হোটেল পরিচালক সামু জানান, হোটেলের ষষ্ঠ তলার দক্ষিণ–পূর্ব পাশের একটি কক্ষের এসিতে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে অবস্থান করা শতাধিক পর্যটক দ্রুত নিচে নেমে রাস্তায় অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপপরিচালক মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি বড় ইউনিট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ষষ্ঠ তলায় পানি ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ব্যাপ্তি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এসির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

প্রসঙ্গত, কক্সবাজারে গত এক মাসে হোটেল ও পর্যটনকেন্দ্রিক স্থাপনায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর উখিয়ার ইনানী–পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুনে ১১ জনের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্ট এলাকার সি প্রিন্সেস হোটেলে আগুন লাগে। হোটেলটির জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

ওই সময় হোটেল থেকে তিন শতাধিক পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরপর ১০ নভেম্বর ভোরে শহরের কলাতলী হোটেল–মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলের পাশের বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।



Our Like Page
Developed by: BD IT HOST