November 17, 2026, 4:32 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “ সাংবাদিকদের মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

Reporter Name

প্রথম বাংলা : শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এসময় শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোমবার(১৬ নভেম্বর)তিনি এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের আনন্দ ও অনুভূতির অংশীদার হন তিনি।

এদিকে, একই দিনে শেরপুর জেলার নকলা থানা আকস্মিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং পুলিশি সেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন।

থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, অভিযোগ গ্রহণ এবং দ্রুত আইনগত সেবা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মানবিকতা, জনসেবা ও পেশাদারিত্বের সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST