October 18, 2026, 11:14 pm
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কসলা’র উদ্যোগে শব্দ ও আলোকসজ্জা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

পর্যটন নগরী কক্সবাজারে ‘শব্দ ও আলোকসজ্জা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) জারা কনভেশন হলে কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন (কসলা) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংএ খেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘যেকোন অনুষ্ঠানের সফলতার পেছনে শব্দ ও সাউন্ড শিল্পীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শুধু বাণিজ্যিক নয়, সকল শিল্পীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। সুসময় ও দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।’

কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাহেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দিপু, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দেশের জনপ্রিয় ‘চিরকুট’ ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ফায়েজ সাগর ও চ্যানেল নাইনের সাউন্ড ইঞ্জিনিয়ার রুবেল বড়–য়া।

এসময় কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সহ—সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জাহেদসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে একই ভেন্যুতে কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন (কসলা) এর নবগঠিত কমিটির অভিষেক ও মিলনমেলায় কর্মশালায় অংগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST