August 10, 2026, 11:18 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাফরুলে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ তানভীর, মোঃ সাজিদ আহমেদ রাসেল, মোঃ আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা।বুধবার (১৯ অক্টোবর ২০২২) দিবাগত রাত ০১:৩০ টায় পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে তিনটি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডক্যাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি চাপাতি ও ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

ডিএমপির কাফরুল থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, বুধবার মধ্যরাতে খবর আসে পূর্ব শেওড়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার কুইক রেসপন্স টিম (কিউআরটি) ডিউটিতে থাকা এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় যান। পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত তানভীরের নামে ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ২টি, সাজিদের বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলানগর ও খিলক্ষেত থানা ২টি চুরির মামলা, বাবুর নামে যাত্রাবাড়ী থানায় ডাকা তির প্রস্তুতি, অস্ত্র ও মাদকের ৩টিসহ কুমিল্লার বুড়িচং থানায় ডাকাতির একটি মামলা ও স্যামুয়েল কস্তার নামে মিরপুর মডেল থানায় মানবপাচারের একটি মামলা রয়েছে। আর এবার অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেফতার হওয়ায় তাদের নামে আরও একটি মামলা যুক্ত হলো।



Our Like Page
Developed by: BD IT HOST