September 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন ময়মনসিংহে ছিনতাইকারী প্রান্ত’র সহযোগী শাকিল কে গ্রেফতার করেছে ১নং ফাঁড়ি পুলিশ ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত লক্ষ্মীপুরে ঘুষ বাণিজ্যের ভাইরাল ভিডিওটি দুই বছর আগের, দাবি পিডিবির নির্বাহী প্রকৌশলীর সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

Reporter Name

প্রথম বাংলা-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন তিনি সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। ২০১৮ সালের পর এটি তার প্রথম প্রকাশ্য কর্মসূচি, যেখানে তিনি অংশগ্রহণ করবেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

বুধবার (২০ নভেম্বর) খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যা ২০০৯ সালের পর তার প্রথম অংশগ্রহণ। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রিত হয়েছেন, যার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সাবেক সামরিক কর্মকর্তারা রয়েছেন। বিগত সময়ে দলীয়ভাবে এত সংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, ‘দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ সিনিয়র নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।’

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।



Our Like Page
Developed by: BD IT HOST