November 1, 2026, 7:03 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাশিমপুরে পুলিশের সোর্স দিয়ে হয়রানির উদ্দেশ্যে ধর্ষণ

Reporter Name

মামলা! কোণঠাসায় ভুক্তভোগী হাবেল পরিবার

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগর কাশিমপুরে মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশের সোর্স শমীমা মনিকে দিয়ে সাজানো ধর্ষণ মামলা রেকর্ড করতে মরিয়া কাশিমপুর থানা পুলিশ।মহানগরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাবেল মিয়া তার পরিবার কে জমিজমা সংক্রান্ত ঝামেলায় কুপোকাত করতে একের পর এক মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসতেছে একই এলাকার মাহবুব মিয়া।

টাকার জোরে থানা পুলিশ জেনো মাহবুবের পকেটে। তদন্তের নামে সন্ত্রাসী স্টাইলে পুলিশের হুমকি ও নানান ভয়ভীতি দেখান তদন্ত পুলিশ। হাবেল মিয়ার পরিবারের সাথে পোষা সন্ত্রাসী বাহিনীর হুমকি প্রতিনিয়ত। উক্ত মামলার বিষয়ে এস আই মোজাম্মেল হক এর নিকট দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার জসিম মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,

আমি মামলার ইনভেস্টিগেশন অফিসার (আই ও) মামলার বিষয়ে আমি কিছু জানিনা। কাশিমপুর থানার ওসি মি. রাফির কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয় ওসি তদন্ত আল মামুন বলতে পারবে। ওসি তদন্তের নিকট জানতে চাইলে তিনি ও মামলার বিষয়টি এড়িয়ে যান।

থানার দালালদের প্রশ্রয় দিয়ে তাদের কথা মত থানার কার্য পরিচালনা করার বিষয়টি তদন্ত পর্যবেক্ষন করে আইনি ব্যবস্থা গ্রহন করতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করে আবেদন পত্র দাখিল করেন অসহায় হাবেল মিয়া তার পরিবার। সকল তথ্য ছবি সময়ের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক থেকে সংগৃহীত।



Our Like Page
Developed by: BD IT HOST