তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার
Reporter Name
Update Time :
Sunday, November 1, 2026
/
8 Time View
/
Share
সেলিম মিয়া : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৬ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ জন ও হাতিরঝিল থানা ১৪ জন।