August 9, 2026, 11:20 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুব্রত পালের গণসংযোগ

Reporter Name

মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,

টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কিশোরগঞ্জ -৫ (নিকলী- বাজিতপুর) আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিআইপি বাবু সুব্রত পাল।বৃহস্পতিবার (৩ আগস্ট) সারাদিনব্যাপী নিকলী উপজেলার বিভিন্ন হাট বাজার ও এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ তার সাথে থেকে গণসংযোগে অংশ গ্রহণ করেন। বাবু সুব্রত পাল এসময় বলেন,শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনগোষ্ঠী ও স্মার্ট নৌকার মাঝি প্রয়োজন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোর গঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, এ আসনে নৌকার মাঝি পরিবর্তন ও শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করার জন্য নিরলসভাবে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

উপজেলার রসুলপুর বাজার থেকে শুরু করে নিকলী সদর বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ শেষ করেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST