March 9, 2026, 9:28 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী – সোনারহাট স্থলবন্দর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আজ ২য় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর নিরাপদ মহাসড়ক দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব এস এম মাহমুদুল হক ও আব্দুল হাই মাস্টার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাবুল আক্তার অধ্যক্ষ সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সোনাহাট স্থলবন্দরের প্রিয় এলাকাবাসী।সবার মুখে একই দাবি নিরাপদ সড়ক চাই।

উপস্থিত নেতৃবৃন্দ এবং জনতার সংগ্রামী বক্তব্য সোনাহাট স্থলবন্দর – ভূরুঙ্গামারী মহাসড়ক নিরাপদ চাই। এই মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে মানুষের প্রাণ। অনেক পরিবার নির্ভরযোগ্য ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক মায়ের কোল খালি,অনেক বোন স্বামী হারিয়ে দুঃখে সাগরে ভাসছে। আর কত অকালে দিতে হবে যুবকের প্রাণ। আর কত কাল থাকতে হবে নিরাপদ সড়কের অপেক্ষায় । সোনাহাট স্থলবন্দর হয়েছে, কর্মস্থল বৃদ্ধি পেয়েছে ঠিকি কিন্তু আমরা নিরাপদ না। আমরা যদি নিরাপদ ভাবে বাঁচতেই না পারি তাহলে স্থলবন্দর দিয়ে কি হবে। আমাদের প্রয়োজন নিরাপদ সড়ক।

বিশেষ দ্রষ্টব্যঃ
প্রশাসনের উদ্দেশ্যে জনগণের দাবি ঃ
১) ট্রাফিক আইন চালু করতে হবে ।
২) স্প্রিড ব্রেকার দিতে হবে।
৩) লাইসেন্স বিহীন গাড়ি চালানো যাবে না।
৪) নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো যাবে না।
৫) ড্রাইভার ব্যতীত অন্য কারো দ্বারা গাড়ি পরিচালিত হবে না।
৬) ভূরুঙ্গামারী থেকে সোনারহাট স্থলবন্দর পর্যন্ত গাড়ি ২৫- ৩০ গতির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৭) বেপরোয়া ভাবে গাড়ি চালানো যাবে না।

এই মহাসড়কে বেপরোয়া ভাবে, লাইসেন্সবিহীন হেলপারের মাধ্যমে গাড়ি পরিচালিত হওয়ার ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই সোনা লহাট কলেজ মোড়ে ট্রাফিক চেকপোস্ট থাকলে সড়ক দুর্ঘটনা থেকে নিস্তার পাবে আরোহী ও জনসাধারণ।তাই অতিদ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান
ভুরুঙ্গামারী উপজেলাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST