April 22, 2026, 8:53 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান”

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

আপামর বাঙালির আবহমান ঐতিহ্য ও ব্যবসায় ভিত্তিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ‘হালখাতা’এই ঐতিহ্যকে ধারণ করে এবং গ্রাহকদের সাথে ব্যাংকিং সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় করতে বাংলাদেশ কৃষি ব্যাংক, দিঘলী বাজার শাখায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘শুভ হালখাতা-১৪৩ ৩’ উদযাপিত হয়েছে।প্রতি বাংলা নববর্ষের শুরুতে বকেয়া ঋণ পরিশোধ এবং নতুন করে লেনদেন শুরুর লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল শাখায় একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানকে কেন্দ্র করে দিঘলী বাজার শাখাটিকে অত্যন্ত চমৎকারভাবে পরিপাটি করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত বেল্লাল হোসেন নামে একজন ঋণখেলাপী কৃষক বলেন, ” হেঁয়ালিপনার কারণেই আসলে ঋণ পরিশোধে অপারগ ছিলাম। তবে ব্যাংক কর্মকর্তাদের উপর্যুপরি তাগাদা এবং সাহায্যকারী মানসিকতা দীর্ঘ ১২ বছর পর ঋণের সম্পূর্ণ জমা করে হিসাব বন্ধ করতে উদ্‌বুদ্ধ করেছে। দীর্ঘদিনের বকেয়া পরিশোধ করতে পেরে মনে প্রশান্তি লাগছে।”

 

হালখাতা উপলক্ষে বেল্লাল হোসেন ছাড়াও আরো অনেক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের(যেমন: মোবাই ল অ্যাপ,অনলাইন ব্যাংকিং, RTGS, EFTN) সুবিধা সম্প র্কেও গ্রাহকদের ধারণা দেওয়া হয়। ব্যাংকের কর্মকর্তাবৃন্দ প্রতিটি গ্রাহকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।

 

কতিপয় গ্রাহককে তাদের ভালো লেনদেনের জন্য ক্যালে ন্ডার, চাবির রিং- প্রভৃতি ক্ষুদ্র উপহার দিয়ে উৎসাহিত করা হয়। দিঘলী বাজার শাখার এই হালখাতা অনুষ্ঠানে রেকর্ড পরিমাণ বকেয়া ঋণ আদায় হয়েছে।প্রায় সোয়া কোটি টা কার শ্রেণিকৃত ঋণ হালখাতাকে কেন্দ্র করে নগদে আদায় করা হয়।এতে ব্যাংকের আর্থিক ভিত্তি যেমন মজবুত হয়ে ছে তেমনি গ্রাহকদের মাঝে ঋণ পরিশোধের ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে।

 

শাখার ২য় কর্মকর্তা জনাব তন্ময় ভৌমিকের সাথে কথা বলে জানা যায়— কৃষি ব্যাংক কৃষক-সহ সকল গ্রাহকের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। হালখাতার মূল উদ্দেশ্য হলো তাঁদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং ঋণ পরিশোধে উৎসাহিত করা।

এছাড়াও,ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সঞ্চয়ের মানসিকতা তৈরিতে বিভি ন্ন হিসাব খুলতে অনুপ্রেরণা দেওয়া, পাশাপাশি নানামুখী সেবা ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের ব্যাপারে সাহায্য করে গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করা।”

 

দিঘলী বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব দেলাওয়া র হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “কৃষি ও কৃষকের কথা মা থায় রেখে বর্তমান সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।কৃষি ব্যাংক সেই সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকার এবং কৃষি সংশ্লিষ্ট মানুষদের মধ্যে যোগসূত্রহিসেবে কাজ করে যাবে। আজকের এই হালখাতা অনেকটা তারই প্রতিফলন এখানে কেবল ঋণ আদায় কিংবা বিতরণের বিষ য়ে গ্রাহককে অবহিত করা নয়, বরং সরাসরি যোগাযোগের মাধ্যমে কীভাবে তাঁদের গ্রামীন অর্থায়নে অন্তর্ভুক্ত করে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে অবতীর্ণ করা যায় তারই প্রচেষ্টা করা।”

 

কৃষি ব্যাংক, দিঘলী বাজার শাখার এই হালখাতা আয়োজন কেবল একটি হিসাবের খাতা নবায়ন নয়, বরং এটি ব্যাংক, কৃষক ও সমগ্র গণমানুষের মধ্যকার আস্থার প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে এই এলাকার কৃষি অর্থনীতি আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST