November 4, 2026, 1:29 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’

Reporter Name

এ কে এম নোমান, বিরুলিয়া (সাভার):

ঢাকা সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান টু কলমা সড়কটির পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢালু অংশটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এই স্থানে সৃষ্টি হয়েছে এক প্রকাণ্ড মরণফাঁদ। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ।

​সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ সর্বস্তরের সাধারণ পথচারী ও যানবাহন চলাচল করে। তবে পোলার আইসক্রিম ফ্যাক্টরির পাশের ঢালু জায়গাটিতে বড় বড় খানাখন্দের কারণে সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে।

​স্থানীয় একাধিক পথচারী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কিংবা গর্তে পড়ে ঘনঘন উল্টে যাচ্ছে অটোরিকশা ও মালবাহী ট্রাক। এসব দুর্ঘটনায় ইতোমধ্যে বহু মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
​

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের জোর দাবি—যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অনাকাঙ্ক্ষিত কোনো বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই অতি দ্রুত এই মরণফাঁদ মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Our Like Page
Developed by: BD IT HOST