December 6, 2025, 2:13 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কচাকাটা থানা পুলিশ কর্তৃক ১৫ মে ২০২৩ তারিখ আনুমানিক ০৫.৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢালুয়াবাড়ি গ্রামস্থ থেকে সাহেবের খাস গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রাশেদুল ইসলাম (৩০), পাইকের ছড়া গ্রামের মোঃ সবুজ হোসেন ওরফে রিপন (২৩), মোঃ সাজু মিয়া (২৩), ঢালুয়াবাড়ী গ্রামের মোছাঃ ফুলতি বেগম (৩২) দেরকে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম।

অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ০০.৪০ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভার শহীদ মিনার সংলগ্ন নাগেশ্বরী থেকে বেরুবাড়ি এলাকা থেকে বোয়ারেরডারা গ্রামের একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ রাজ্জাকুল (২৬) ও বানিয়া পাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম (৩৬) দ্বয়কে ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।



Our Like Page
Developed by: BD IT HOST