July 5, 2026, 3:12 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রৌমারীতে মাগরিবের নামাজে সেজদাহ্ অবস্থায় মুসল্লির মৃত্যু

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,

কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লি। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে নেমে আসে শোকের ছায়া।মৃত শহিদুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

ইমাম আমিরুল ইসলাম ও মুক্তাদিরা জানান, মাগরিফের নামাজের সময় প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদাহ্ থেকে তিনি আর উঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদারত অবস্থায় রয়েছেন। তার শরীরে হাত দিলে লুটিয়ে পড়েন তিনি। পরে দেখা যায় তিনি মারা গেছেন।

মৃতের ছোট ভাই সৈয়দ জামান জানান, গতকাল (মঙ্গলবার) রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে পিছলে পড়ে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ্য হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। মাগরিফের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত অবস্থায় মারা যান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST