July 14, 2026, 3:24 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাকলিয়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলা যুবলীগে বইছে সম্মেলনের আমেজ

Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুড়িগ্রাম জেলা শাখার সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে খুশির আমেজ। কে হতে যাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে যুবলীগের তৃণমূলে চলছে নানাবিধ জল্পনা ও কল্পনা।উল্লেখ্য যে, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৪-০৯-২০১৫ সালে যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলালকে আহ্বায়ক (হাজী দুলাল) এবং সাবেক এমপি জাফর আলীর পুত্র রেদওয়ানুল হক দুলাল কে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির সকল নেতৃবৃন্দরাই তাদের দক্ষতার মাধ্যমে শক্তিশালী করেছেন তৃণমূল যুবলীগকে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং সভা সমাবেশ এবং জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম জেলা যুবলীগের এই আহ্বায়ক কমিটির আহবায়ক হাজ্বী দুলালের ভূমিকা ছিল অতুলনীয় এবং প্রশংসিত।

তথ্যসূত্রে জানা যায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলা যুবলীগের সম্মেলন-২০২২। ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের কাছ থেকে ২৪ জানুয়ারি/২০২২ থেকে শুরু করে ২৭ জানুয়ারি/২০২২ তারিখ পর্যন্ত সিভি আহবান করেছেন কেন্দ্রীয় যুবলীগ।

কুড়িগ্রাম জেলা যুবলীগের সম্মেলন-২২ ঘিরে শীর্ষ দুই পদে আসতে তৎপর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা। এদিকে গুরুত্বপূর্ণ দুটি পদ পাওয়ার আশায় মরিয়া হয়ে উঠেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক নেতারাও। এমনকি তারা কেন্দ্রে জোর তদবির চালাচ্ছেন বলে একাধিক তথ্য সূত্রে জানা যায়।

তাদের মধ্যে সভাপতি পদ প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এবং ২৮/০৪/ ২০১৮ সালে যোগ দেওয়া বর্তমান জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা আনিছুর রহমান খন্দকার চাঁদ, এবং যুগ্ন আহবায়ক, রেদওয়ানুল হক দুলাল (সাবেক এমপির পুত্র) এবং বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সাধারন সম্পাদক এডভোকেট হাজ্বী দুলালের নাম জানা যায়।

অপরদিকে সাধারণ সম্পাদক পদের লবিং এ পিছিয়ে নেই সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগের সদস্য মোঃ রিপন মিয়া এবং সাবেক ছাত্রলীগ নেতা, ২৮/০৪/১৮ সালে যোগ দেওয়া বর্তমান জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মমিনুর রহমান মমিন এর নাম।

তবে দলের তৃণমূল একাধিক নেতাদের বরাতে জানা যায়, কুড়িগ্রাম জেলা যুবলীগে দুটি গুরুত্বপূর্ণ পদে একাধিক পদ প্রত্যাশী থাকলেও তারমধ্যে সভাপতি পদের জন্য এডভোকেট হাজ্বী দুলালকে তার ক্লিন ইমেজ, যোগ্যতা এবং দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মানবিক যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও বিপ্লবী সাধারণ সম্পাদক তাকে বিবেচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই হাজ্বী দুলাল কুড়িগ্রামে বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানবিক নেতা হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন।

সূত্র মত জানা রায় শেখ পরিবারের সাথে ভালো সখ্যতা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে, ক্লিন ইমেজের কারণে গত একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন হাজ্বী দুলাল। কিন্তু জাতীয় পার্টির এরশাদের কাছে আসনটি ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ এখানে কোন প্রার্থী না দেওয়াই কপাল পোড়ে হাজ্বীর।তবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ সকল ভেদাভেদ ভুলে এ‍্যাডভোকেট হাজ্বী দুলাল সভাপতি হবেন বলেন তৃণমূলের নেতারা বিশ্বাস করেন।



Our Like Page
Developed by: BD IT HOST