October 17, 2026, 9:02 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুষ্টিয়ায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন সত্যের উদঘাটন চলছে

Reporter Name

ক্রাইম রিপোর্টার ডালিম

কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় আরিফুল হক (৪০) নামের একজনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তারই স্ত্রী খালেদা পারভীন (৩২)।শনিবার (৮ অক্টোবর) রাত ৮ টার সময় চৌড়হাস ফুলতলা ল্যাবরেটরি স্কুলের সামনের গলির এলাকার তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কাচারী খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও তার স্ত্রী খালেদা পারভীন যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে।

আরিফুল ইসলাম সোনালী ব্যাংক হরিনারায়নপুর শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।আরিফুলের বড় ছেলে নাজমুস সাকিব জানান, রাত ৮ টার দিকে ঘটনা ঘটেছে। বাসায় কোন ভাড়াটিয়া ছিলোনা। তখন এশার আযান হচ্ছিলো আম্মু তখন বলছিলো তুই নামাজ পরতে যা আর দোকান থেকে

কিছু নিয়ে আসিস। আমি নামাজ পরে দোকান থেকে এসে দেখি আব্বু চিল্লাচ্ছে। আব্বু সবাইকে ডাকাডাকি করছে। তখন আব্বু আমাকে বললো অটো ডেকে নিয়ে আয় তারপর অটো ডেকে নিয়ে আসলাম তারপর চাচারা এসে আব্বুকে হাসপাতা লে নিয়ে আসলো। এর আগে কোন ঝগরাঝাটির ঘটনা ঘটেনি হঠাৎ করেই এমন হয়ে গেলো। তবে আম্মু আব্বুকে অনেক সন্দেহ করতো।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পরে গেছে। কেটে যাওয়া অংশ খুজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর ঠিক করা যাবেনা।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি দেখছে। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST