July 28, 2026, 4:18 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করছেন জননেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ
সিনিয়র রিপের্টার

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী প্রচারণা আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র পরিচালক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান।বিভিন্ন সময় সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান তার সমর্থক ও দলীয় লোকজনদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায়।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হাটে-ঘাটে-মাঠে সভা সমাবেশ করে আসছেন। বন্যা, খড়া, মঙ্গা এবং যে কোন প্রাকৃতিক দূর্যোগে চলচ্চিত্র পরিচালক, জননেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়ে আসছেন।

পবিত্র ঈদ-উল-আযহা, পবিত্র ঈদ-উল-ফিতর ও শারদীয় দূর্গোৎসবসহ যে কোন উৎসবে তিনি সার্বক্ষণিক ব্যক্তিগত ভাবে সহায়তা দিয়ে আসছেন। প্রতি বছর শীত মৌসুমে, হত দরিদ্র মানুষকে শীতবস্ত্র দিয়ে আসছেন। এলাকার উন্নয়নে ব্রহ্মপুত্র নদে সেতু চাই সহ ৬ দফা দাবী নিয়ে তিনি এলাকায় জনমত গঠনে কাজ করে যাচ্ছেন।

তার দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের লক্ষে ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী দিনে কুড়িগ্রামবাসীর কপাল থেকে মঙ্গার তিলক চিহ্ন ঘোচাতে সাধারণ মানুষ অর্থাৎ তার সমর্থকরা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে এমপি হিসেবে দেখতে চায়।

বিভিন্ন বিষয় নিয়ে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান জানায়, আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি। দলের জন্য কাজ করতে কোন কমিটিতে থাকতে হয় না।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইব। নেত্রী আমাকে যোগ্য মনে করলে অবশ্যই মনোনয়ন দিবেন।



Our Like Page
Developed by: BD IT HOST