November 5, 2026, 10:12 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

দিবসটি উদযাপনের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‍্যালি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দীন, গণমাধ্যম কর্মীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছিল “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর উপস্থিত বক্তারা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অনলাইনভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা সভার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST