August 9, 2026, 3:38 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের রাজারহাটে রাস্তা ছেড়ে পুকুরে মাইক্রোবাস ! গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেলে ভর্তি রাজারহাট-উলিপুর পাকা সড়কে মিলের পাড় ডিলারের তেপতি নামক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে ড্রাইভার, পথচারী সাইকেল আরোহীসহ কয়েকজন আহত হয়।

সোমবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ৩ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি উলিপুর থেকে রাজারহাট উপজেলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে সাইকেল আরোহীসহ পথচারীকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসটি উলিপুর থেকে রাজারহাট উপজেলার দিকে যাচ্ছিল, হঠাৎ সেটি রাস্তা ছেড়ে পুকুরে পড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিহির রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে ভর্তি করানো হলে আমরা তাদের অবস্থা গুরুতর দেখি, এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST