July 15, 2026, 5:02 am
শিরোনামঃ
ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় হত্যা মামলায় পুলিশ প্রশাসন কতৃক গ্রেফতার ২

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রামঃ প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া(২৮)কে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া (২৮)কে হত্যা করে লাশের কোমরে প্লাস্টিকের বস্তা পেঁচিয়ে বালুর বস্তার সাথে বেধে দুধকুমার নদীতে ফেলে দেয়।

গত ১৬ সেপ্টেম্বর নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন লাশ সনাক্ত করে থানায় এজাহার দাখিল করেন।

থানা পুলিশের তদন্তে ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) অভিযুক্ত আসামী ভূরুঙ্গামারী উপজেলার হেলোডাঙ্গা গ্রামের মোঃ আলতাফুর (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলতাফুরের নামে ২০০৯ সালে একটি হত্যা মামলা রয়েছে। আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী চর বারুইটারী গ্রামের মোঃ আসাদুল হক(৩৫)কে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST