July 27, 2026, 1:57 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

Reporter Name

সেলিম মিয়া : রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতদের নাম- ১। মো. শাহাব উদ্দিন (৪৩) ও ২। হাজেরা আক্তার ঋতু (৩০)।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত অর্থাৎ ২৭ জুলাই রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাতে-নাতে জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করে আসছিল। উৎপাদিত জাল নোট তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মূলহোতা মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST