July 23, 2026, 12:08 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় ৬৫৯ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

Reporter Name

মোঃ শাহাজাহান, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ৬৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর(২৫)কে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। আঙ্গুর পশ্চিম রামখানা এলাকার লোকমান আলীর ছেলে।তথ্য সুত্রে জানা গেছে, বুধবার(৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্রামে অভিযান চালিয়ে ৬৫৯ পিস ইয়াবাসহ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর(২৫)কে আটক করা হয়।

রংপুর র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আঙ্গুর দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন ভাবে অনুসন্ধান চলছে। আটক মাদক ব্যবসায়ী আঙ্গুর এর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারি আসামীকে থানায় প্রেরণকরা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST