July 26, 2026, 10:56 am
শিরোনামঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

Reporter Name

প্রথম বাংলো : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সাথে বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ এই আয়োজনে তার ডান পাশে আসন গ্রহণ করেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST