November 5, 2026, 7:51 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেওয়াটখালী রেলওয়ে নদীরপাড় ভুমিহীন পরিবারদেরকে পুর্ণবাসনের দাবীতে মানববন্ধন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলওয়ে নদীর পাড় কলোনীতে শতাধিক পরিবার পঞ্চাশ বছর ধরে বসতবাড়ী নির্মান করে বসবাস করে আসছে।

কেওয়াটখালীতে স্টিল আর্চ সেতু নির্মান কাজ শূরু হওয়ার কারনে তাদেরকে কোন ক্ষতিপূরণ না দিয়ে আগামী ২৪-১০-২০২৪ তারিখের মধ্যে বসতবাড়ি সরিয়ে জায়গা খালি করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উক্ত তারিখের মধ্যে জায়গা খালি না করলে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে এলাকায় মাইকিং করা হয়।এ খবর শুনে বসবাসকারী পরিবার গুলোর মধ্যে আতংক ছড়িয়ে পরে।তারা বলেন আমাদেরকে ক্ষতিপূরণ না দিলে আমরা কোথায় যাবো আমাদের কোন ভিটে মাটি নেয়।
তারা ইতিমধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

তাদেরকে পুর্ণবাসন ও ক্ষতিপূরণের দাবীতে আজ ৭ অক্টোবর সোমবার বিকাল ৫ ঘটিকায় রেলওয়ে নদীর পাড় কলোনির সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে তারা বিভাগীয় কমিশনার সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST