August 25, 2026, 6:48 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধঃ

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়ারি গ্রেপ্তার হয়েছে।এপ্রিল সোমবার রাতে কেন্দুয়া-নেত্রকোণা মহাসড়কের রেন্টিতলা বাজারে অভিযান চালিয়ে জুয়ারিদের গ্রেপ্তার করে নেত্রকোণার পশ্চিম এর (গোয়েন্দা) ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত হলোঃ- বলাইশিমুল ইউনিয়ন যুবলীগের নেতা, সাবেক এমপি ইফতিকার উদ্দিন পিন্টুর স্নেহভাজন জাহাঙ্গীর আলম (৪০), আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাবেক এমপি মনজুর কাদের কোরাইশীর একান্ত আস্থাভাজন মোঃ নজরুল ইসলাম (৫৯) মোঃ লালন মিয়া (৪৫), মোঃ দুলাল মিয়া (৩৫),বলাইশিমুল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আনিসুর রহমান (৫২), ও আক্কাছ আলী (৫৬)।জেল গোয়েন্দা শাখার এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে ধৃত জুয়ারিদের বিরুদ্ধের জুয়া আইনে প্রসিকিউশন মামলা দায়ের করে নেত্রকোণা আদালতে প্রেরন করেছেন। স্হানীয়সূত্রে জানা যায়- রেন্টিতলা বাজারে আনিছুল হক এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাস (রাজা বাদশা) জুয়া খেলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নেত্রকোণা গোয়েন্দা পুলিশের একটি টিম।এসময় ৬ জুয়ারিদের আটকসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ কিছু টাকা জব্দ করে।

নেত্রকোনার ডিবি ওসি (পশ্চিম) আরমান আলী বলেন- ধৃত জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST