March 12, 2026, 7:16 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত

Reporter Name

লাভলী আক্তার(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নে ঝড়ের ছোবলে ভরাপাড়া গ্রামের বাড়ি-ঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।রবিবার (২১মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘূর্ণিঝড় শুরু হয়।এতে ক্ষতিগ্রস্থ হয় বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বেশ কিছু বাড়ি ঘর ও গাছপালা।ক্ষতি গ্রস্তদের মাঝে বলাইশিমুল ইউপির ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতঘর,গোঁয়ালঘর ও হাঁসের খামার ঘরসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও পারভীন আক্তারের বসত ঘরের পেছনের বারান্দা উড়িয়ে নিয়ে গেছে এবং সাইড ওয়ালে ফাটল ধরেছে।
গুচ্ছ গ্রামের জুলেখা খাতুনের একমাত্র ঘরের পিছনেের ছাল ছাড়িয়ে নিয়ে গেছে।ভরাপাড়া গ্রামের বাবুল মিয়ার হাঁসের খামার থেকে প্রায় ৬ শত হাসেঁর বাচ্চা নিখোঁজ হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি,গাছপালা ও বিদ্যুৎ এর তার ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।বলাই শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ছবিলা,ভরাপাড়া ও লস্করপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেব।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, ইতোমধ্যে আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি।উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অচিরেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST