July 31, 2026, 11:48 am
শিরোনামঃ
পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় স্কুল ছাত্র নয়ন হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name

কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে স্কুল ছাত্র নয়ন হত্যার বিচারের দাবিতে নিহতের পরিবার শনিবার ৭জানুয়ারি বেলা ৩টার দিকে এক সাংবাদিক সম্মেলন করেছে।সংবাদ সম্মেলনে নিহতের বাবা আ. ওয়াদুদ,চাচা সবুজ মিয়া,দাদী জহুরা খাতুন ও মাসকা ইউপি’র ওয়ার্ড সদস্য মো. এনামুল উপস্থিত ছিলেন।

মামলার বিবরনে জানা যায়,উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের অটো চালক আ. ওয়াদুদের ছেলে,পানগাও পনকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র নয়ন মিয়া (১২) কে গত ৬ নভেম্বর দিবাগত রাতে পার্শ্ববর্তী বাড়ির সাবেক মেম্বার সবুজ মিয়ার ছেলে মোজাহিদ ,আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান,লিটন মিয়া র ছেলে আসাদুল ও হাদিছ মিয়ার ছেলে আরাধন বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করে নির্মাণধীন আনোয়ারের বাড়ির পাশে ফেলে রাখে।

সাংবাদিক সম্মেলনে কান্না জড়িত কন্ঠে নিহতের বাবা আ. ওয়াদুদ বলেন,আমি বাদি হয়ে গত ৯নভে ম্বর কেন্দুয়া থানায় হাজির হয়ে এজহার নামীয় ৪জ নের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি।এজহার নামী য় ৩জন আসামি জামিনে ছাড়া পেয়ে আমিসহ সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য।

বর্তমানে আমরা ও সাক্ষীগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মর্মে আমি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর একটি সাধারণ ডাযেরি করি,কেন্দুয়া থানা সাধারন ডায়েরি নং ৯০৮। তাই আমি আমার পুত্র নয়ন হত্যা কারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সাংবাদিক সম্মেলনের জোড় দাবী জানাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST