March 17, 2026, 12:03 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ সেকুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম

Reporter Name

লাভলী আক্তার (নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব অডিটোরিয়ামে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়, যেখানে সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মো. সেকুল ইসলাম খান সভাপতি এবং মোঃ. আব্দুল হাই সেলিম সাধারণ সম্পাদক

আলোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। অচিরেই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।

নির্বাচন পরিচারনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন ভুইয়া জানান, আগামী দুই বছরের জন্যে কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম ।

কমিটি নির্বাচনের আগে প্রেসক্লাব অডিটোরিয়ামে বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, সভাপতি আব্দুল ওহাব সাধারণ সম্পাদক চৌধুরী কাজল এছাড়াও প্রেসক্লাবের সদস্য ও সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মো. সেকুল ইসলাম খান তাঁর বক্তব্যেয় প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থরক্ষার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম প্রেসক্লাবের ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।

প্রেসক্লাবের এই দ্বি-বার্ষিক সম্মেলন প্রেসক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা ও নতুন দিগন্ত উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST