February 9, 2026, 7:40 pm
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ‘ডাকাত’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল হানা দিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে স্থানীয়রাসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।

জানা গেছে, দুপুরে জিঞ্জিরার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকে ডাকাত দল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা হয়েছে।

এদিক, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক মিলিয়ে ২০ জনের মত ভেতরে জিম্মি থাকতে পারে বলে প্রাথমিকভাবে এ ধারণার কথা জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের ওই শাখার চারপাশ ঘিরে রেখেছে র‍্যাব, পুলিশ ও ডিবি। উদ্ধার অভিযানে র‍্যাব ও পুলিশের সাথে সেনাসদস্যরাও যোগ দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান শুরু করেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



Our Like Page
Developed by: BD IT HOST