August 9, 2026, 3:56 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:

স্বামী আর দুই সন্তান নিয়ে সুখের পরিবার দিনমজুর গৃহবধূ পলি বেগমের। ছোট ছেলে স্বাধীন শেখ স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আর কোনো কাজকর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়ান বড় ছেলে হৃদয় শেখ হৃদয়। এরপর দু’বছর আগে ভাগ্যের অন্বেষণে সিলেট চলে যায় হৃদয় শেখ’সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত চলে আসেগোপাল গঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে।

প্রতিনিয়ত পরিবারের কাছে থেকে টাকা নিয়ে মাদক সেবন করতে থাকে হৃদয়। টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাব পত্র ভাঙচুর। টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধর করেছে হৃদয়। ফলে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির।

মাদকাসক্ত হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয় নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে। শহিদুল শেখ পটুয়াখালীতে ক্ষুদ্র ব্যবসা করেন। মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ছেলে স্বাধীন শেখকে নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

গত কয়েকদিন আগে মাদক ক্রয়ের জন্য টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয়। ঘটনার পর বুধবার (১৯ মার্চ) রাতে হৃদয় বাড়িতে আসলে পলি বেগম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাড়িতে গেলে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা পলি বেগম। ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারি নাই। তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার ফিরে আসুক।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মাদকাসক্ত ছেলেকে আটক করা হয় বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST