September 27, 2026, 5:18 pm
শিরোনামঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত: গোলাম পরওয়ার

Reporter Name

প্রথম বাংলা – জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন,৫ আগস্টের চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ ক রা হয়েছিল। কিন্তু তারপর চারদিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার আত্মীয়-স্বজন। তার বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে। তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে বলেও তিনি জানান।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা পরওয়ার বলেন, সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।

তিনি আরও বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠ নের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দো লনের দলগুলোসহ সব দলের সঙ্গে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান।



Our Like Page
Developed by: BD IT HOST