September 27, 2026, 9:15 pm
শিরোনামঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪

Reporter Name

সেলিম মিয়া : ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আমির (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ মোড় সংলগ্ন কিশোরগঞ্জগামী সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা মো. আমিরকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকারের পেছনে গ্যাস সিলিন্ডার রাখার স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তার মো. আমিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST