April 21, 2026, 2:14 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোরআন ছুঁয়ে শপথ করিয়ে প্রতারণা : পিবিআই কর্তৃক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা:প্রথমে একটি জাতীয় পত্রিকায় চাকরি বা ব্যবসায়ী ক পার্টনানের বিজ্ঞাপন দেওয়া হয়। পরে বিশেষভাবে সরকারি ও ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করে ব্যবসায়িক অংশীদারির মিথ্যা আশ্বাস দিয়ে বাসায় ডাকা হয়।

পার্টনারশিপের নাটকীয়তা করে আমদানি-রপ্তানি ব্যবসায়, চে কের মাধ্যমে লেনদেন, বিদেশী সেজে বিশ্বস্ততা অর্জন করতের প্রতারণা চক্র। বিশ্বস্ততার এক পর্যায়ে পবিত্র কোরআন হাতে শপথ করানো হয়। এরপর ব্যবসায়িক প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনায় রাজধনীর পল্লবী থানায় দায়ের হওয়া মামলার তদন্তে বেরিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তাররা হলেন- মাহবুবুর রহমান ওরফে মো. আশরাফুল ইসলাম বাবু (৪৩), আল-আমিন ওরফে আ ন ম রফিকুল ইসলাম (৫৫), রাশেদুল ইসলাম ওরফে আব্দুর রহমান ওরফে মো. রফিকুল ইসলাম রাকিব (৪৯), মো. মাসুদ খান ওরফে বস মাসুদ (৪৩) ও বিলকিস।

গ্রেপ্তারকালে প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৭০ লাখ, একটি মাইক্রোবাস,দুটি রাডো,দুটি রোলেক্স ও দুটি ওমেগা ব্র্যান্ডের ঘড়ি, দুটি চেকবই, একটি সিল,একটি চুক্তিপত্র ও ১২টি মোবাইল ফোন।

গতকাল সোমবার আগারগাঁওয়ের পিবিআই ঢাকা মেট্রোর (উ ত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, ভুক্তভোগী মামলার বাদী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, যিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ব্রাদার্স গ্রুপ নামক কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন।

চাকরির লোভ দেখিয়ে এবং ব্যবসায়িক অংশীদারির মিথ্যা আ শ্বাস দিয়ে আসামিরা তাকে কলাবাগানের একটি বাসায় ডেকে নেন।সেখানে তাকে একটি‘ভাই ভাই’পার্টনারশিপের নাটকীয়তা রচনা করে পবিত্র কোরআন হাতে শপথ করানো হয়। এরপর ব্যবসায়িক প্রলোভনে ফেলে ২২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

পরে ব্যাংক কর্মকর্তা মিজানুর জানতে পারেন, প্রতারকরা বাসা ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের ফোন বন্ধ। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর তিনি থানায় মামলা করেন।

তিনি আরও বলেন,মামলাটির তদন্ত নিয়ে পিবিআই ঢাকামেট্রো (উত্তর) স্ব-উদ্যোগে বিশেষ অভিযান শুরু করে।প্রথমে গোয়ে ন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন চক্রের অন্যতম সদস্য আব্দুল আজিজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় অন্য এক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খান কেও একই কায়দায় প্রতারণা করার সময় উদ্ধার করা হয় এবং তার নিকট থেকে নগদ ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান আরও বলেন,পিবিআইয়ের তদন্তে উঠে আসে, চক্রটি দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ঠিকানা পরিবর্তন করে নতুন নতুন অফিস কাম বাসা ভাড়া নেয়।

তারা নিজেদের বড় ব্যবসায়ী ও বিদেশি ক্রেতাদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিশেষ ভাবে সরকারি ও ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করেন তারা। ভুক্তভোগীদের হাইফাই পরিবেশে নিয়ে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের (রোলেক্স, রাডো, ওমেগা) ঘড়ির আমদানি-রপ্তানি ব্যবসার গল্প শোনানো হয়।

পরে বিশ্বাস অর্জনের জন্য নাটকীয়ভাবে ভারতীয় ক্রেতাসেজে ৩ কোটি টাকার চেকও দেওয়া হয়।পরিকল্পিতভাবে ব্যবসায়িক অংশীদারির লোভ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে চক্রটি গাঢাকা দেয়।

এরপর ফোন ও সিম পরিবর্তন করে নতুন জায়গায় একইভাবে প্রতারণা চালায়। এই চক্রটি গত তিন মাসে ৫০টিরও বেশি মোবাইল ফোন ও শতাধিক সিম পরিবর্তন করেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পিবিআই সবসময় তৎপর।জনগণকে এ ধরনের প্রলোভনে পড়ে বিনিয়োগ বা অর্থ প্রদান না করার জন্য সতর্কও করেছে পিবিআইর অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।



Our Like Page
Developed by: BD IT HOST